লন্ডন সফররত বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যন এস এম নুনু মিয়ার সাথে মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ পোর্টসমাউথ শাখা।
মঙ্গলবার ৪ অক্টোবর পোর্টসমাউথ পিটারসফিল্ডের একটি রেস্টুরেন্ট আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্টসমাউথ আওয়ালীগের সহ-সভাপতি বিশিষ্ট ক্যাটারার সমুজ আলী।সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ এম লিটুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ালীগের সাবেক উপদেস্টা বদরুজ্জামান, আকীল আলী, সাংবাদিক খালেদ নজরুল, ফজলুল হক আবুল, একেএম তারেক, তজম্মুল সরদার, দিলোয়ার হোসেন বেগ, আবিদুর রহমান চৌধুরী, লুদু মিয়া সহ আরো অনেক।
সভায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যন এস এম নুনু মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুস্পস্তবক তুলে সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম নুনু মিয়া বলেন, তার সময়কালে তিনি বিশ্বনাথ উপজেলা থেকে মাদকসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছেন।বিশ্বনাথে সকল বড়বড় ব্রীজ ও রাস্তাঘাট নির্মাণ ও মেরামতে তিনি কাজ করছেন। তিনি জানান, প্রবাসীদের জন্য বিশ্বনাথ উপজেলা পরিষদে এক কক্ষ বরাদ্ধ করা হয়েছে। এক কক্ষটি প্রবাসীদের স্বার্থে ব্যবহার করা হবে।
তিনি বলেন, প্রবাসীদের সহযোগিতায় অচিরেই বিশ্বনাথের প্রবেশদার রশিদপুরে স্থায়ী শুভেচ্ছা তোরণ নির্মাণ ও সোলার লাইট সংযোগ প্রদান করার কাজ চলছে।
সভাপতির বক্তব্যে ক্যাটারার সমুজ আলী বিশ্বনাথ সকল রাস্তা ঘাট বিশেষকরে জানাইয়া রামপাশা রাস্তা মেরামত এর উপজেলা সকল ছরা ও খালবিল অবৈধ দখলদারদের থেকে মুক্ত করার দাবী জানান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০২




