সিলেটে ‘পরিবেশগত মান উন্নয়ন বিষয়ে এক অংশীজন সভা’ অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পরিবেশ অধদপ্তর সিলেট বিভাগীয় কর্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনার অফিস সম্মলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ অধদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) ড. আবদুল হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ বোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট।
পরিবেশ অধদপ্তর সিলেট কিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সিলেট চেম্বার, বিভিন্ন শিল্প-কারখনার প্রতিন্ধি, ইটভাটার মালিক, সুশীল সমাজের প্রাতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পরিবেশ সংরক্ষণে শিল্প-কারখানার প্রতিনিধিদেরকে reciprocal system এ পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করার আহ্বআন জানান। তিনি শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, single use Plastic এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অন্যতম হলো পরিবেশ সুরক্ষা। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তরে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি জানান, মানুষের জীবন একটা। শব্দ দূষণের করাণে কারো শ্রবণশক্তি শক্তি হ্রাস পেলে তা আর ফিরে পাওয়া যাবে না। তাই পরিবেশ সুরক্ষার বিকল্প নেই।
বিভাগীয় কমিশনার বলেন, শিল্প-কারখানার মালিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অবদানে দেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে পরিবেশ রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমি ও আমার টীম য়াপনাদের সাথে আছি, তবে পরিবেশ দূষণকারীদের সাথে নেই।
এরপর সকাল ১১ টায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় গঠিত Green Club সদস্যদের সাথে আলাদা একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




