কুয়েতের রাজনীতিবিদ কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কমিউনিটি নেতা  রফিকুল ইসলাম ভুলু দীর্ঘ প্রবাস জীবন সমাপ্ত করে  বাংলাদেশের পর্দাপন উপলক্ষে  বিদায়ী সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট  প্রদান করেছে বাংলা প্রেসক্লাব কুয়েত।


বুধবার (১২ অক্টোবর) কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে এই সংবর্ধণার আয়োজন করা হয় ।



বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি  আলামিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি শাহী ইমরান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ  ও সমাজ সেবক আলহাজ্ব  সওকত আলী । 


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেখক ফোরামের সভাপতি কবি  আল আমিন চৌধুরী স্বপন, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ব্যাংকার আবুল কালাম আজাদ, সাহিত্য অঙ্গন কুয়েতের সাধারণ সম্পাদক কবি আজাদ নুর, সিলেট বিভাগ লেখক ফোরামের সভাপতি কবি আব্দুল মালেক,  বাংলাদেশ  গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত  সভাপতি বেলাল আহমেদ, বাংলাদেশ কবি পর্ষদের কুয়েতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোজাহিদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের  সহ সভাপতি  মোঃ রবিউল ইসলাম খান, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, চট্রগ্রাম বিভাগ কমিউনিটির সাধারণ সম্পাদক সহ আরো অনেকে । এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীন  ক্রিসেন্ট সোসাইটি  কুয়েতে  সহ-সভাপতি ও দাগনভূঞা ফাউন্ডেশন কুয়েতের আহবায়ক আমির হোসেন মুন্সী. বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের প্রচার সম্পাদক আহমেদ আকাশ ও যুবনেতা ইদ্রিস আলী সোহাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবর্গ । বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেজন্য প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।


বক্তাগণ রফিকুল ইসলাম ভুলু’র ৪৭ বছরের প্রবাস জীবনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্যারিয়ার  তুলে ধরেন স্মৃতিচারণের মাধ্যমে । বাংলা সাহিত্য ও সংস্কৃতি প্রেমি রফিকুল ইসলাম ভুলু কুয়েতের মরুভূমিতে লালন করেছেন আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে । তাঁর অবদান কুয়েত প্রবাসীরা চিরদিন মনে রাখবে । বাংলাদেশ কমিউনিটিতে এমন কোন সেক্টর নেই যেখানে ওনার পদচারণা ছিল । 


অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


সিলেটভিউ২৪ডটকম/খোকন/ইআ-০৮