রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 


বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাড্ডা থানাধীন জোড়াখাম্বা পূর্ব বাড্ডা, সেকান্দারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতের নাম- সাব্বির আহম্মেদ ওরফে সাব্বির ওসমানি ওরফে আহমেদ ওসমানি (২০)।

 

এন্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার সাব্বিরের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি পেনড্রাইভ ও ১১টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

 

সে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/স্টার্লিন/এসডি-০৮