সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে নাজমুল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাড়ুয়া সাকেরা এলাকার মায়ের দোয়া হোটেল এর পাশে মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার পাড়ুয়া সাকেরা এলাকার মায়ের দোয়া হোটেল এর পাশে মহাসড়ক থেকে নাজমুল হোসেনকে গ্রেফতার করেন থানার এসআই শাহ্ আলম ভূঁইয়া। পরে তাকে তল্লাশি করে ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান- নাজমুল হোসেন একজন পেশাদার মাদক কারবারি। তার বাড়ি জকিগঞ্জ হলেও সে বিভিন্ন জায়গায় গিয়ে মাদক বিক্রি করে থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/মুন্না




