শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হওয়া দরগাহপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, নূর হোসেন, পিআইও অফিসের ফারুক আহমদ, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মুন্না-১৩




