বন্যার্তদের উদ্ধারের জন্য সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাকের নিকট একটি নৌকা হস্তান্তর করেছে ওয়ার্ল্ড ভিশন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বুধবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ নৌকা হস্তান্তর করেন। এর আগে হাটখোলা ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অনুরুপ দু’টি নৌকা হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ওয়ার্ল্ড ভিশন সিলেট সদর উপজেলার চারটি ইউনিয়নের বন্যার্তদের নানামুখী সহযোগিতা করে চলেছে। হস্তান্তরকৃত নৌকা বন্যার সময় আটকে পড়া জনগণকে উদ্ধারে সহায়ক হবে বলে তার মন্তব্য।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩




