ছবি: এএফপি।
টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে। জয়ের এই ধারা অব্যাহত রাখতে আজ দ্বিতীয় ম্যাচে টাইগার বাহিনী মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে টস হেরে আগে বোলিং করে বাংলাদেশ। এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। ইয়াসির আলি রাব্বির জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে আফ্রিকানরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তাসকিনের ছোবলে ফিরে যান দলনায়ক বাভুমা। কিন্তু এরপর পুরো সময়টাজুড়ে তাণ্ডব চালাচ্ছেন কুইন্টন ডি কক ও রাইলে রুশো।
৮৫ বলে ১৬৩ রানের জুটিতে ইতিহাস গড়েছেন রাইলি রুশো আর কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই রেকর্ড জুটি।
আফিফের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ডি কক করেন ৩৮ বলে ৬৩ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।
ডি কক ফিরলেও শতক পূর্ণ করেই তবে শান্ত হন রুশো। ৫২ বলে শতক পূর্ণ করেন রুশো। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১০৯ রান করে সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রুশো।
শেষ ৫ ওভারে বোলিংয়ে ফিরে আসে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকানরা তুলতে পারে মাত্র ৩৪ রান।
বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২০৬ রান।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




