ডানপন্থি জাইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট হতে চলেছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এর মধ্য দিয়ে দেশটি বামপন্থার দিকে মোড় নিচ্ছে। খবর বিবিসির।
নির্বাচনে লুলা ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন, জাইর বলসোনারোকে পরাজিত করার জন্য যা যথেষ্ট ছিল।
কিন্তু এই নির্বাচন যে বিভাজন তুলে ধরেছে তা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই।
এই জয় লুলার জন্য একটি অত্যাশ্চর্য প্রত্যাবর্তন, কারণ তিনি ২০১৮ সালে কারাগারে থাকায় ওই বছরের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেননি।
ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে চুক্তির বিনিময়ে ব্রাজিলের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
দোষী সাব্যস্ত হওয়ার আগে লুলা ৫৮০ দিন জেলে কাটিয়েছেন।
‘তারা আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং আমি এখানে আছি,’ বিজয় ভাষণে বলেন লুলা।
বিজয় ভাষণে বলেছেন যে তিনি সব ব্রাজিলিয়ানেরর জন্য শাসন করবেন, কেবল যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়।
তিনি বলেন, ‘এই দেশে শান্তি ও ঐক্য দরকার। জনগণ আর যুদ্ধ করতে চায় না।’
জাইর বলসোনারো হেরে গেলেও তার ঘনিষ্ঠ আইন প্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, যার অর্থ লুলা আইনসভায় তার নীতির কঠোর বিরোধিতার মুখোমুখি হবেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১০




