ঐতিহ্যের ৬৩ বছর উপলক্ষ্যে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মহা পুনর্মিলন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহবায়ক ও ম্যানেজিং কমিটির সভাপতি, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




