বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছেন সাকিবরা। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার বিদায়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যে  দল জয় পাবে, তারাই যাবে সেমিতে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সাকিব বলেন ‘আমরা আগে ব্যাট করব। শুষ্ক উইকেট মনে হচ্ছে। বোর্ডে রান রেখে আমরা সেটা রক্ষা করতে চাই। ম্যাচটার গুরুত্ব আমরা জানি। আমাদের ভালো খেলতে হবে।’


অন্যদিকে জয়ের কথাই বললেন পাক অধিনায়ক বাবর আজম, ‘জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস দেয়। সেই ম্যাচে হারিস মোমেন্টামটা ঠিক করে দিয়েছিল, ইফতিখার আর শাদাব সেটা শেষ করেছিল। আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজকের পাকিস্তান ম্যাচে জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি রাব্বি।

তাদের বদলে একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। এ ছাড়া স্পিনার নাসুম আহমেদ এবং পেসার ইবাদত হোসেন প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন।

অন্যদিকে পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ একাদশ:
    লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে