বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে জনগণ আর দেখতে চায়না। সিলেট থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের মাধ্যমে এই সরকারকে সিলেটবাসী বিদায় জানাতে প্রস্তুত রয়েছে। সিলেটের গণতন্ত্রকামী জনতা ভোটাধিকার ফিরে পেতে গণসমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ।

 
তিনি রোববার (১৩ নভেম্বর) সকালে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে নগরীর কালীঘাট, আমজাদ আলী রোড, ছড়ারপার ও মাছিমপুর শুঁটকি মার্কেটসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। 



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন, আহ্বায়ক কমিটির সদস্য নজীবুর রহমান নজীব, নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান ও জিয়াউর রহমান দিপন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৫