সুনামগঞ্জের মাদক ব্যাবসার হোতা প্রীতম দাসসহ ৩ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। দিরাই থানা এসআই মিন্টু দাসের নেতৃত্বে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে মদ পানরত অবস্থায় দেড় লিটার চোলাই মদসহ উপজেলার মিলন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মৃত গৌরাঙ্গ দাসে ছেলে প্রীতম দাস, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লচিমপুর গ্রামের মৃত দয়ালের ছেলে দিলু দাস ও বীর মুক্তিযোদ্ধা সুবোধ দাসের ছেলে অসীম দাস।
এ ব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটককৃতদের মাদক বিরোধী আইনে নিয়মিত মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায় আটক ৩ জন এলায় দীর্ঘদিন ধরে মদ জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। প্রীতম দাস সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে দেশী-বিদেশী মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে বলে জানা গেছে।
এলাকার অনেকে জানান, প্রীতম দাসের পেশা ছিল মাদক বিক্রি। এলাকায় মাদক সম্রাট হিসেবে চিহ্নিত। তাঁর এই আড়ালের ব্যবসা আরো বৃদ্ধি করতে একটি সাংবাদিকতার কার্ড নিয়ে নেন। আর এই সাংবাদিকতাকে ব্যবহার করে বিক্রি করে আসছে মাদক ব্যবসা। সে নিজেকে জাতীয়
একটি দৈনিক পত্রিকার শাল্লা উপজেলার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছে। তবে ঐ দৈনিক পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, শাল্লায় উনাদের কোন প্রতিনিধি নেই।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লুল/ইআ-১২




