শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের স্নেহচরণ প্রার্থনা কাজলশাহ থেকে দাঁড়িয়াপাড়াস্থ চন্দন সাহা নবনির্মিত প্রার্থনালয়ে প্রতিস্থাপন উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ সিলেটে জেলা শাখার উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভযাত্রা বের করে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় নগরীর কাজলশাহ থেকে র্যালিটি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িয়াপাড়ায় গিয়ে শেষ হয়।
নগরীর দাড়িয়াপাড়ায় শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ বিশেষ প্রার্থনা ও আশ্রয়কেন্দ্র নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন- শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর ধাম থেকে আগত অতিথি আশ্রমের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ সিলেট জেলা শাখার সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক রামেন্দ্র নারায়ন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক অচিন্দ্র রায়, দেবাংশু রঞ্জন তালুকদার, বিজিত রায়, বিপ্রেশ রায় ও সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ বক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




