সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ বদরুল হক। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। 


এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন, শিক্ষাবিষয়ক প্রধান উপদেষ্টা, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান প্রমুখ। 

সিসিকের সিইও হওয়ার আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছিলেন মোহাম্মদ বদরুল হক। গত ৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে তাঁকে সিসিকে দায়িত্ব দেওয়া হয়।

বদরুল হকের আগে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন বিধায়ক রায় চৌধুরী। গত ৭ সেপ্টেম্বর তাঁকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদন্নোতি দিয়ে বদলি করা হয়। 

২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দিয়েছিলেন বিধায়ক রায় চৌধুরী।


সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডালিম