মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করল বাংলাদেশের। তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিনের প্রথম সেশনেই তিন ভারতীয় ব্যাটার ফিরেছেন সাজঘরে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে সফররত ভারত।

এখন ১৮ রানে বিরাট কোহলি ও ১২ রানে রিশাব পান্ত অপরাজিত রয়েছেন।


বাংলাদেশ ২২৭ রানে থামিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নামে ভারত। কিন্তু হারায়নি কোনো উইকেট। তাই দ্বিতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও শুভমান গিল। কিন্তু দিনের শুরুটা ভালো করতে পারেননি এই দুই ব্যাটাররা। ১০ রানে লোকেশ রাহুল ও ২০ রানে শুভমান আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলে যাচ্ছিলেন ভারতীয় দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কিন্তু ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২৫ রানে তাইজুলের বলে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন পূজারা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ:

লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪