সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।

 


তিনি রবিবার সকালে বালাগঞ্জ উপজেলায় প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে তাজপুর-বালাগঞ্জ জিসি সড়ক (চেঃ ৩০০০-৬৬৩০ মিঃ) মেরামত কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা ইন্জিনিয়ার মুস্তাকিন শরিফ শাঈদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাসুম, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্য, সেচ্ছাসেবকলীগ নেতা আনর মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রকিব জুয়েল, ছাত্রলীগ নেতা হুমায়ুন আহমেদ, রাহেল আহমদ, জায়গীরদার প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪