সিলেটে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মহানগরের কোতোয়ালি থানাধীন এলাকা থেকে শনিবার (২৮ জানুয়ারি) সকালে দেলোয়ার হোসেন (৩৫) নামের এই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
দোলোয়ার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষী প্রসাদ এলাকার নূর উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ১৮৫০ কেজি চিনি নিয়ে এসেছিলেন দোলোয়ার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
গ্রেফতারের পর মামলা দায়েরপূর্বক তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




