ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।
আজ বুধবার , ২৬ মাঘ ১৪২৯, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৯তম দিন। বছর শেষ হতে আরো ৩২৬ (অধিবর্ষে ৩২৭) দিন বাকি রয়েছে।
বাণী চিরন্তণী : একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।- জর্জ লিললো
ঘটনাবলী
১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।
১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।
২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু
জন্ম
১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক।(মৃ.১৯০৫)
১৮৮৩ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ।(মৃ.৫/১১/১৯৫০)
১৮৯৭ - জাকির হুসেইন (রাজনীতিবিদ) অর্থনীতি বিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ।(মৃ.০৩/০৫/১৯৬৯)
১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ২০০১)
১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা। (১৯৫৫)
১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।(মৃ.২০১১)
১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ
১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার
১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার
মৃত্যু
১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।
১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক । (জ.২৮/০২/১৮৪৪)
১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (জ.১৯০৩)
১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।
১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা। (জ.০২/১২/১৯২৫)
১৯৯৫ - ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।(জ.২৭/০৭/১৯১৯)
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ




