‘জিন্দাবাজার’, সূচনা সংখ্যা, জুলাই ২০২৪।সম্পাদক। মোহাম্মদ জায়েদ আলী, প্রচ্ছদ ও অলংকরণ : ইবনেমাহমুদ, মুদ্রক : ছাপাকানন, মাছুদিঘিরপাড়, তালতলা, সিলেট। পৃষ্টা ১৫২, মূল্য : ২০০টাকা।‘জিন্দাবাজার’শিল্প-সাহিত্যের এক খানা ছোটো কাগজ।এর বিষয় নির্বাচন ও বিন্যাসের ক্ষেত্রে সম্পাদক মোহাম্মদ জায়েদ আলী বেশ শিল্প বোধের পরিচয় দিয়েছেন। ‘জিন্দাবাজারে’ বেশ চমৎকার কবিতা-গল্প-প্রবন্ধ এবং ভাষান্তরিত রচনা আছে।

বিষয় বিন্যাসের ক্ষেত্রে তিনি ‘কবিতার পরে প্রবন্ধ’ নীতিতে সাজিয়েছেন। ফলে একঘেয়েমিতে পায় না।পাঁচ বারে বিন্যস্ত হয়েছে সতেরো জন বাংলা ভাষী কবির এক বাএকাধিক মৌলিককবিতা। পাঁচ পর্বে স্থান লাভ করেছে দশ জনপ্রাবন্ধিকের প্রবন্ধ জাতীয় রচনা।
 
এতে কবিতা লেখেছেন মীনাক্ষী সাহা (‘কুয়াশাকুমারী; নিশিগন্ধা’, ‘চন্দ্রহার’; ‘কপালরাঙা রক্তজবা’; ‘খোঁজ’), আলফ্রেডআমিন(‘আর্শিয়া ও তারঅন্যান্য কাগজের নৌকাগুলি’; ‘বিবৃতি’; ‘মৃত্যু’),মেকদাদ মেঘ (‘বন্ধুগণ, এই পথ দীর্ঘ যাত্রার’; ‘শরৎকালেরপ্রতি’; ‘স্মৃতিখÐ’;‘আত্মপাঠ’; ‘রাজনীতিবহির্ভূত নয়’; ‘পরমপত্র’),আহমদ জুনায়েদ (‘হেমন্তেরচিতকবিতা’), বেলালআহমেদ (‘জীবন’; ‘পাখির কোলাহল’, ‘মৃতমানুষেরডাক’; ‘বিভ্রান্তঘুঙুর’), হোসনে আরা কামালী (ঘ্রাণ; নিকট থাকোবৃক্ষ; এথেনাপর্ব), জওয়াহের হোসেন(আঁচ; সাধিকা), হেলাল চৌধুরী (‘আজওহিরোশিমানাগাসাকি’; ‘মানুষনা-প্রেমিক’; ‘ভাসমানপানি’; ‘বাহাস’), আমিনা শেলী (‘শিলঝরাচাষ; কথা’); মালেকুলহক (‘হাইকু চৌদ্দ’),টিএমকায়সার (‘প্রবঞ্চনা’; ‘সেলুলয়েডকাব্য’; ‘শঙ্খনদীতীরে’; ‘এক প্রলয়ঙ্কারী চুম্বনের পর’), মঈনুসসুলতান (‘পুকুরেরপাড়েবসতোযাত্রারগলা’;‘শান্তি-রস্তু-শান্তি’), পারভেজরশিদ মঙ্গল (‘স্বেচ্ছানির্বাসন’; ‘যেমনআছি’; ‘অজ্ঞাতেরসন্ধানে’), হাফিজরশিদ খান (‘রাতারবাজার’;  ‘কার্ল মার্কস ও বুর্জোয়া গোষ্ঠী’), অদিতিশিমুল (‘অস্তিত’¡; ‘ফ্লাশব্যাক’; ‘শৈশব’; ‘পাতাএবংবংশীবাদক’; ‘প্রেম’; ‘প্রজনন’; ‘ক্লোরোফিলএবংআমারবাবা’; ‘ভ্রƒণ’, ‘সময়; ঈশ^রী’), সৈয়দ আফসার (‘জীবনঅপেক্ষা’; ‘শীত’), আহমদ সায়েম (‘আমি’; ‘মূল্যায়ন’)।
প্রবন্ধ লেখেছেনজাহেদ আহমদ (‘জেনারেলেরজীবন ও কবিতা’), তপোধীর ভট্টাচার্য (‘কবিতার নৈঃশব্দ্য, কবিতারচিহ্নায়ক’), মোস্তাক আহমাদ দীন (‘ফকির সমছুলের একটি গান এবং কয়েক জন বাউল-সাধক’), আজির হাসিব (‘পাগলা কানাই : লোকায়ত জীবনের সুর ভাষ্যকার’), মোহাম্মদ জায়েদ আলী (‘ভাটির কিংবদন্তি বাউল শাহ আবদুল করিম’)। কাব্যালোচনা করেছেন জফির সেতু(‘সময়-আক্রান্ত এক কবি’), আহমদ মিনহাজ (‘ফজলুরর মমানবাবুল : সত্তাও অস্তিত্ব উদ্যাপনেরকবি’), ওয়াহিদ রোকন (‘কবিতার স্বর : শিকড়েরশ^াস মোস্তাকআহমাদ দীনেরকবিতাযাপন’)। ‘শ্লাটেটট ও অন্যান্য’শিরোনামে ষোলটিআলেখ্য-‘ডাইনোসর’; ‘সাঁকো; ফেরা’; ‘স্যানিটোরিয়াম’; ‘শ্লাটেটট; কাকভূষÐি’;‘আররাজি’; ‘বইপরিচিতি’; ‘পরিচয়বিভ্রাট’; ‘ইজিচেয়ার’, ‘মেন্টাল’; ‘ফুচকা ও আমড়া’; ‘টায়ারপাংচার’; ‘ছেমড়ি’; ‘মাতারি’;‘বিন্দু’ লেখেছেনআহমদ মিনহাজ।
কোরিয়ারজিওং হো-সেউং-এরকবিতাভাষান্তরকরেছেনমুহম্মদ ইমদাদ (‘ডেফোডিলেরপ্রতি’; ‘মরারজন্য প্রিপারেটরিইশকুল’; ‘ক্ষমার চেয়ার’; ‘যে লোকগুলোরেআমিভালোবাসি’; ‘ঘাসেরপাতারওক্ষতআছে’; ‘পাখির বিষ্ঠা-১’; ‘পাখিরবিষ্ঠা-২’; ‘পাখিরবিষ্ঠা-৩’; ‘আত্মপরিচয়’; ‘প্রথমতুষারেপায়েরছাপহিসেবেপাখিদের লেখাএকটিকবিতা’), ফিলিস্তিনিকবিমুরিদ বারগৌতিরসংক্ষিপ্তপরিচয়বিবৃতকরেতাঁরতিনটিকবিতা (‘ভিন্ন এক রাত’; ‘এই তো বেশআছি’;‘চমৎকারমৃত্যু’)অনুবাদ করেছেনঅনন্তনিগার।
‘নয়াআরেকটাকাগজবাসাময়িকপত্রিকারপ্রকাশ কেন?’শিরোনামে যুক্তি-তর্ক ও তত্ত¡-উপাত্তেরভিত্তিতেসম্পাদকীয়নিবন্ধরয়েছে‘জিন্দাবাজারে’রশুরুতেই। এতে চমৎকার গদ্যে লিটলম্যাগপ্রকাশনারসমাজ-রাষ্ট্রীয় প্রেক্ষিতবিবেচিতহয়েছে, বলাহয়েছে‘জিন্দাবাজার’প্রকাশনার দুর্মরআকাক্ষারকথা। সাহিত্যপত্রিকাবালিটলম্যাগেরনামহিসেবে‘জিন্দাবাজার’চমকে দেওয়ারমতোই। সচরাচরএরকম স্থানমূলকনামকরণ চোখেপড়েনা। এর ভেতরেনিশ্চয়ইসম্পাদকের বিবেচনাকাজকরেছে। ‘জিন্দাবাজার’ যেমনসিলেটশহরেরপ্রাণকেন্দ্র তেমনি এ স্থানটিবই-পুস্তক ও সংস্কৃতিচর্চারও কেন্দ্রস্থলওবটে।‘জিন্দাবাজার’ বেঁচে থাকুক।


লেখক: মোহম্মদ বিলাল, কবি ও প্রাবন্ধিক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, এমসি কলেজ, সিলেট।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪