জগৎ জননী শ্রীশ্রী কালী মাতার পূজা-২০২৫ উপলক্ষে সনাতন মুখপত্র ‘পুষ্পাঞ্জলি’ সংকলন প্রকাশিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) ‘পুষ্পাঞ্জলি’ সংকলন প্রকাশিত হয়েছে।
সংকলনে দেশ/বিদেশের বরেণ্য লেখকদের প্রবন্ধ, নিবন্ধ, ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে। এই বছর ‘পুষ্পাঞ্জলির’ চর্তুদশতম কালীপূজা সংখ্যা প্রকাশ করা হয়েছে। ‘পুষ্পাঞ্জলি’র মুল্য রাখা হয়েছে ১০০/= টাকা মাত্র। ‘পুষ্পাঞ্জলি’ সংগ্রহ করতে আগ্রহীদের সাংবাদিক সজল ঘোষ, সম্পাদক, ‘পুষ্পাঞ্জলি’, বি-৬০, পল্লবী আবাসিক এলাকা, পনিটুলা, সিলেট-৩১০০, বাংলাদেশ। মোবাইল ০১৭১৬-৮৯১১৮৬। [email protected] যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




