সিলেটভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও জাতীয় ঐক্যের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক ও ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম।
অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর পরিচালনায় ও সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, সাধারণ একজন গৃহবধু থেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বে উঠে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। শত নির্যাতন ও বঞ্চনার মাঝেও দেশ ও জনগণের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি।
বেগম জিয়ার ত্যাগ, সাহস ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও মানুষের হৃদয়ে প্রোথিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস অমি, সহ-সভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন, শাহ আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ শিবলু, কোষাধ্যক্ষ কে এম মনজুরুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, শ্রম বিষয়ক সম্পাদক মো.মুজিবুর রহমানসহ যুবদল, সেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)- অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন-শিক্ষাবিদ ড. মনিরুজ্জামান।
শেষে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছআলী/ইকে




