বাংলাদেশের কৃমির সংক্রমণ একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের শতকরা ১২ ভাগ শিশুর মাটির মাধ্যমে কৃমি দ্বারা আক্রান্ত DGHS bulletin2018 | শিশুদের মতো প্রাপ্তবয়স্কদেরও কৃমির সংক্রমন হওয়ার একই রকম ঝুঁকি রয়েছে। বড়দের লক্ষণ খুব স্পষ্টভাবে প্রকাশ পায় না, তাই পরিবারের সদস্যদের মাঝে এই সংক্রমণ ছড়াতে থাকে।
সেই কারণে নির্দিষ্ট সময় অন্তর পরিবারের সকল সদস্যদের কৃমি নাশক বড়ি খাওয়া প্রয়োজন।
কৃমি সংক্রমণ বলতে কি বুঝায় :
সংক্রমিত মাটির মাধ্যমে একক বা মিশ্র পরজীবী দ্বারা সাধারণত অন্ত সংক্রমিত হওয়াকে কৃমি সংক্রমণ বলে | এগুলো Soil transmitted Helminthes STH | আক্রান্ত প্রাণীর মল দ্বারা মাটি সংক্রমিত হয় |
কিভাবে কৃমি সংক্রমণ ঘটে :
সংক্রমিত মাটি এবং পানির মাধ্যমে
সংক্রমিত মলের সংস্পর্শে আসলে
মাছ /মাংস আধা সিদ্ধ অবস্থায় খেলে
শাক সবজির ফল ভালো মতো না ধুয়ে খেলে
অপরিষ্কার হাতে খাবার খেলে
খালি পায়ে চলাফেরা করলে
অস্বাস্থ্যকর পয়:নিষ্কাশন নিষ্কাশন ও ব্যক্তিগত পরিছন্নতা ঘাটতি থাকলে |
কৃমি কিভাবে পুষ্টিহীনতা ঘটায় :
কৃমি মানুষের শরীরে পরজীবী হিসেবে বাস করে
পুষ্টি শুষনে বাধা দেয়
এছাড়াও কৃমি মানুষের অন্ত থেকে রক্ত শোষণ করে ও রক্ত করণ ঘটায়
বমি এবং ডায়রিয়ার কারণে পুষ্টির অপচয় ঘটায় |
কৃমি সংক্রমণের লক্ষণসমূহ | ক্ষুদা মন্দা, দুর্বলতা, পেটে ব্যাথা, পেট ফাঁপা, বমি বা বমি বমি ভাব, ডায়রিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুসহ পরিবারের সকল সদস্যদের ছয় মাস অন্তর বছরে দুইবার কৃমিনাশক ঔষধ খাওয়ানো প্রয়োজন |
বিশ্ব স্বাস্থ্য সংস্থা Albendazole কে ( Vermicid) কার্যকরী কৃমিনাশক ঔষধ হিসেবে স্বীকৃতি দিয়েছে |
আলবেনডাজল (Vermicid Tab) খাওয়ার নিয়ম :
১২-২৪ মাস পর্যন্ত বয়সী শিশু অর্ধেক ট্যাবলেট (২০০ গ্রাম)
দুই বছরের শিশু এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট (৪০০ গ্রাম)
শিশু এবং বড় উভয়ই Vermicid
ট্যাবলেট ভরা পেটে চুষে খাবে |
তবে, তিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ট্যাবলেটটি গুড়া Crush করে খাওয়ানো ভালো |
সতর্কতা |
এক বছরের কম বয়সী শিশু এবং গর্ভাবস্থায় বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মায়েদের Albendazole (Vermicid) ট্যাবলেট খাওয়ানো যাবে না |
এছাড়াও শিশু অসুস্থ (জ্বর, শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়া) থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (হেলথ এন্ড নিউট্রেশন)। এস এম সি'র ব্লুস্টার স্বাস্থ্য সেবা দানকারী। নির্বাহী পরিচালক, জাহান ফার্মা।




