সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে মোট ভোট পড়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৭২টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা কিন্তু কম নয়। বাতিল হয়েছে ৩৪ হাজার ৬শ’ ৫১টি।
সবচেয়ে বেশী বাতিল হয়েছে সিলেট-১ (নগর-সদর) আসনে। আর সবচেয়ে কম ভোট বাতিল হয়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে।
সিলেট-১ (নগর-সদর) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৫৯টি। তবে বিধিসম্মত না হওয়ায় বাতিল হয়েছে ৭ হাজার ৫২৩টি ভোট। প্রদত্ত বৈধ ভোট ৪৭ দশমিক ৮১ শতাংশ।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭টি। এরমধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪শ’ ৫১টি। প্রদত্ত বৈধ ভোট ৪৪ দশমিক ৫৯ শতাংশ।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট ভোট পড়েছে, ২ লাখ ৪ হাজার ৬৪৭টি। এরমধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৬টি। প্রদত্ত বৈধ ভোট ৪৯ দশমিক ২০ শতাংশ।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬৬৫টি। এরমধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৭৭টি। প্রদত্ত বৈধ ভোট ৫২ দশমিক ৭৫ শতাংশ।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮টি। এরমধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৭৬৬টি। প্রদত্ত বৈধ ভোট ৪৯ দশমিক ৩৩ শতাংশ।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি। এরমধ্যে বাতিল হয়েছে ৫ হজাার ৮০৮টি। প্রদত্ত বৈধ ভোট ৪৭ দশমিক ৮৭ শতাংশ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




