ক্যানবেরা থেকে: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ক্যানবেরার শহরের ব্র্যাডেনের ডোনাল্ডসন স্ট্রিটে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কান্ট্রি আইটি ম্যানেজার ইমতিয়াজ আহমেদ খান ও বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের কর্মকর্তা আবিদা সুলতানার বাসায় এ ইফতার মাহফিল ও চায়ের আড্ডার আয়োজন করা হয়।
এতে প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
ইফতারের পরে মাগরিবের নামাজের ইমামতি করেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন এএনইউ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন। এরপর শুরু হয় চায়ের আড্ডা। ইফতারের পর চায়ের আড্ডা মেতে উঠেন সবাই। বাংলাদেশের ঐতিহ্য নিয়ে আলোচনার মাধ্যমে ওই আড্ডা মাতিয়ে তোলেন এএনইউ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ৩১ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শিমুল সেন, সহ-সভাপতি ও ৩৩ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহাগ সাহা এবং জয়েন্ট সেক্রেটারি ও ৩৮ তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সৌরভ বিজয়সহ অন্যরা।
.gif)
ইফতার মাহফিলে আসা অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (অর্থ) মো. শামীম হোসেন বলেন, এই ধরনের আয়োজন তাদের মধ্যে একধরনের পারিবারিক অনুভূতি তৈরি করে। এমন আয়োজনে অংশগ্রহণ করতে ভালোই লাগে।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
ইফতার মাহফিলের আয়োজক ইমতিয়াজ আহমেদ খান সিলেটভিউকে জানান, ক্যানবেরাতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই ঘরোয়া পরিবেশে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এএনইউ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের কর্মকর্তা আবিদা সুলতানা সিলেটভিউকে বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও সবাই একত্র হয়ে ইফতার করার মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় হয়। তাই ঘরোয়া পরিবেশে আজকের ইফতারের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, ক্যানবেরাতে থাকা বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং রমজানের আনন্দ ভাগাভাগি করাতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মধ্যে ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানরেবা। সিডনি ও মেলবনের মতো এতো জনবহুল না হওয়ার পরও ঐতিহাসিক স্থাপনা, পর্যটকের ভিড় আর সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর এটি। লোকচোখের আড়ালে থাকা শহরটিতে বাংলাদেশিদেও বসবাস অনেক কম। তবে দিন দিন ক্যানবেরাতে বাংলাদেশের প্রবাসীদের বসবাস বাড়ছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য অনেক মেধাবী শিক্ষার্থী এখন ক্যানবেরাকে পছন্দ করে নিচ্ছেন। আর উচ্চশিক্ষার জন্যই আবিদা সুলতানাসহ ইফতারে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত রয়েছেন।
সিলেটভিউ/খলিল/এসডি-১৬




