সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আইপিডিসি স্টুডেন্ট উইং আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কলের সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মনিরুজ্জামান।


রমজানের শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা করেন আইপিডিসি'র সেন্ট্রাল ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহমুদ আলম, নিউ সাউথ ওয়ালেলের প্রেসিডেন্ট কামাল মাহমুদ প্রমুখ।

গত শনিবার আয়োজিত ওই ইফতার মাহফিলটি পরিচালনা করেন স্টুডেন্ট উইং এর জোন পরিচালক ইলিয়াস খন্দকার ও নাজমুস সাকিব।অনুষ্ঠানে স্টুডেন্ট উইং এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইপিডিসি স্টুডেন্ট উইং এর সেন্ট্রাল ইনচার্জ ড. মুজাহিদ মাসুম এবং উইং এর সাউথ ওয়ালেস এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. মোহাম্মদ আবু ইউসুফ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মার কল্যানে মুনাজাত পরিচালনা করেন পিএইচডি গবেষক ও সেইন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ আবু হুরাইরা আযহারী।
 

সিলেটভিউ/কেআর/এসডি-০৩