অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।


তিনি পোস্টে উল্লেখ করেন, “২০২২ সালে বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট -৪ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন। তিনি নির্বাচন করেছেন, নির্বাচনী প্রচারণায় বলেছিলাম এমপি হলে তিনি অবশ্যই মন্ত্রী হবেন। আলহামদুলিল্লাহ তিনি এমপিও হয়েছেন মন্ত্রী ও হয়েছেন। সিলেট ৪ আসনের মানুষ আরিফুল হক চৌধুরীকে মাত্র এক মাসের মধ্যে আত্মার আত্মীয় হিসেবে গ্রহণ করে নেয়। নির্বাচনী প্রচারণায় আরিফুল হক চৌধুরী বলেছিলেন এই জনপদের লাখো মানুষের জীবন জীবিকা পাথর কোয়ারি এবং বালু মহালের উপর নির্ভরশীল। এসব দিক বিবেচনায় রেখে তিনি নির্বাচিত হলে পাথর কোয়ারী সনাতন পদ্ধতিতে খুলে দেয়ার সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছিলেন। মনে রাখতে হবে বর্তমান সরকার মাত্র ১০০ দিন অতিক্রম করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই পাথর কোয়ারী বন্ধ করে দিয়ে নানা জটিলতা সৃষ্টি করে গিয়েছে। তা অতিক্রম করতে সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও মন্ত্রী মহোদয় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশ্যই তিনি সফল হবেন এটি আমার বিশ্বাস। আপনারা জানেন, আরিফুল হক চৌধুরী কথায় নয় কাজে বিশ্বাসী একজন কাজ পাগল মানুষ। আজ সিলেট  - ৪ আসনের সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবশ্যই সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী খুলে দেয়ার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।”


“পাথর কোয়ারি খুলে দেয়ার পাশাপাশি একটি আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবেও জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে গড়ে তুলবেন বলেও আমার বিশ্বাস। তাই প্রিয় জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ বাসির প্রতি আকুল আবেদন আপনারা ধৈর্য ধারণ করুন এবং মন্ত্রী মহোদয় কে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহ আমাদের প্রতি সহায় হবেন ইনশাআল্লাহ।”
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭