ছবি: ফাইল ছবি।

কানাডা পশ্চিম বিএনপির আওতাধীন অন্টারিও প্রোভিনশিয়াল বিএনপির সভাপতি আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

 


সোমবার (১৩ জুলাই) কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আবদুল আহাদ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি হাফিজুর রহমান খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডা পশ্চিম বিএনপির আওতাধীন অন্টারিও প্রোভিনশিয়াল কমিটির ৪১ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে ২৯ জন সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ ও অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতে কানাডা পশ্চিম বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।

 

এ অবস্থায় দলের গঠনতন্ত্র লঙ্ঘন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের অভিযোগগুলো সত্য বলে বিবেচনা করে তাকে অন্টারিও প্রোভিনশিয়াল কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে অন্টারিও প্রোভিনশিয়াল কমিটির সিনিয়র সহ-সভাপতি ইমন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংগঠনিক স্বার্থে অন্টারিও প্রোভিনশিয়াল কমিটির বিষয়ে আবুল কালাম আজাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সংশ্লিষ্ট সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২