ছবি: সিলেট ভিউ।
কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হিজিলস্ত একটি সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের আহ্বায়ক আল্লামা কামরুল হাসান কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও আন্জুযানে খোদ্দামুল মুসলিম কুয়েত শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্যে আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মহসিন কবির চৌধুরী ও মাওলানা আবদী মোস্তফা আবদী পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং মানবকল্যাণে তাঁর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফাহাহিল শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদু ও সিনিয়র সহসভাপতি মজিব সাহেব। এ সময় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ রফিক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শফি, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে হাফেজ দিদারুল ইসলামকে সভাপতি এবং সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের হিজিল শাখা কমিটি ঘোষণা করা হয়।
পরে পবিত্র মিলাদ-কিয়াম, বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। শেষে উপস্থিতদের মধ্যে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ আলাল/ এহিয়া-০১




