ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা কানাডা ২১ মিনিটে উল্টো গোল হজম করে। পিছিয়ে থেকেই শেষ করে প্রথমার্ধ। বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা।
তবে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে বদলি নামা কাইল লারিনের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। এতে শেষ পর্যন্ত কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টার দিকে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে নামে দুই দল।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক




