ছবি: সিলেট ভিউ।

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী নম্বরপ্লেট বিহীন সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ৩ জনগুরুত্বর আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীনসহ ৩ জন। বাকি দুইজনের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

 

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলা হরিপুর বাজার সংলগ্ন কাপনা ব্রিজ এলাকায় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ৩ জনগুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সিলেট-তামাবিল হাইওয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া