ছবি: বিএনপি নেতা মাহবুব চৌধুরীর ফাইল ছবি।

বিএনপি সরকার গঠনের ৩-৪ মাসের মধ্যে দেশব্যাপী বিএনপি নেতাদের বিভিন্ন পদে বিভিন্ন গ্রেডে সরকার মূল্যায়ন করেছেন। সিলেটে বিভাগ জুড়ে সিসিক, জেলা পরিষদ প্রশাসক, সিউক চেয়ারম্যানসহ সর্বশেষ রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান করা হয়েছে বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালামকে। সিলেট বিভাগের আরো অনেকে নেতা মূল্যায়নের অপেক্ষায় থাকার কথা গণমাধ্যমে জানালে ও সরকারি গ্রেডিং মূল্যায়ন চান না ত্যাগী বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

 

মাহবুব চৌধুরী জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী থেকে শুরু করে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মহানগরের সহ-সভাপতি এবং ছাত্রদলের ২০০০ সালের পিন্টু - লাল্টু কমিটির কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক ছিলেন। ৯০' স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। বিএনপির ২০০৯ সালের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন ২০১৪ সালের একদলীয় নির্বাচন বাতিলের দাবিতে দেশব্যাপী ২০১৬ সালে বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দর বাজার থেকে মহানগর বিএনপির মিছিলের প্রস্তুতিকালে শেখ হাসিনা সরকার তাকে গ্রেফতার করেছিল। আটকের পর রিমান্ড, নির্যাতন ও দীর্ঘ চার মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ২০১৮'সালে আটকের দিনের মামলাসহ বহু মামলায় বছরের পর বছর গ্লানি টেনেছেন। তারপর ও তিনি সবসময় তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের পাশে দাড়িয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর ও ২০২৪ এর ৫ আগষ্ট সরকার পতনের আগে ২২, ২৪, ২৯ জুলাই তার বাসায় পুলিশ বার বার অভিযান চালায়। 

 

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ২০১৩ সালের ২৭ আগষ্ট দিরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দেন। পরবর্তীতে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় তিনি ও ইলেকশন করেন নি। ২০১৮ ও ২০২৬ সালে সংসদ নির্বাচনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি। ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ নিকেতন, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রাইজ, খাজাঞ্চিবাড়ি, গ্রামার সহ সিলেট জুড়ে, শিক্ষা ব্যায় কমিয়ে আধুনিক শিক্ষা বিস্তারে ব্যাপক আন্দোলন গড়ে তুলে ছিলেন। শিক্ষা বোর্ড কতৃক সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক সংকট মেরুকরণে দক্ষ সংগঠক, শিক্ষানুরাগী ও বিশ্লেষক হিসাবে ও তার ক্ষ্যাতি রয়েছে। 

 

এ প্রসঙ্গে বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন, সরকারি গ্রেডিং পদ্ধতিতে মূল্যায়ন চাইনা। গ্রেডিং মানেই তো সুযোগ-সুবিধা, ভোগ, কেন? ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন গ্রেডিং ছাড়াও হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া