যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ। নর্থ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের আয়োজনে মাঠে নামে নর্থ্যাম্পটন গোল্ডেন বেঙ্গল ও সোনালী অতিথি ইউকে। নির্ধারিত সময়ে সমতায় থাকা ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে— আর সেখানেই জয় তুলে নেয় সোনালী অতিথি ইউকে। খেলাকে ঘিরে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বাস আর প্রবাসী কমিউনিটির মিলনমেলা।

যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। নর্থ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় নর্থ্যাম্পটন গোল্ডেন বেঙ্গল ও সোনালী অতিথি ইউকে। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।


রবিবার নর্থ্যাম্পটন ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই প্রীতি ফুটবল ম্যাচ। শুরু থেকেই দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় শেষে উভয় দল ২–২ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত সোনালী অতিথ ইউকে ৪–৩ গোলের ব্যবধানে স্বাগতিক নর্থ্যাম্পটন গোল্ডেন বেঙ্গলকে পরাজিত করে জয় তুলে নেয়। মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটন টাউন কাউন্সিলের মেয়র Michael Hallam।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ারম্যান নাজ ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ প্রিন্স সাদিক চৌধুরী, ডেপুটি চেয়ারম্যান টিপু রহমান এবং স্পন্সর ইমরান চৌধুরীও করবি মুসলিম কমিউনিটির চেয়ারম্যান ইউসুফ চৌধুরী সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই এমন আয়োজন অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৯