প্রতি বছরের মতো এবারও মিলনমেলায় মুখর হয়ে উঠলো ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ আর দেশীয় সংস্কৃতির আবহে কাটান দিনভর সময়। লুটনে আয়োজিত এ আয়োজনে অংশ নেন প্রায় দুই শতাধিক প্রবাসী সাবেক শিক্ষার্থী।
.gif)
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মিলনমেলায় মুখর হয়ে উঠল ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী।
রোববার লুটনের ভেন্যু সেন্টারে আয়োজিত এ গেট-টুগেদারে অংশ নেন প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী। আকলিক চৌধুরী ,রেবেকা সুলতানা ও বর্ষা কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আমিনা আহমদ ,রফিকুল ইসলাম ও আকরাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন মারুফ আহমেদ।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামিল ইকবাল ,ডাক্তার নেসাওর চৌধুরী ,সলিসিটর নুরুল গাফফার,ডাক্তার নজরুল ও মকসুদ আহমদ জোয়ারদার।
দিনভর নাচ, গান, আড্ডা আর আনন্দ আয়োজনে জমে ওঠে পুরো অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রানা খান, সানজিদা ,বর্ষা, এহতেশাম ,রাজি সহ আরও অনেকেই।
দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে দেখা হওয়ায় আবেগ আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে অংশগ্রহণকারীদের মধ্যে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির ছোঁয়া। আম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের দেশি ফলের আয়োজনের পাশাপাশি কেউ কেউ নিজ বাড়ি থেকে নিয়ে আসেন ঐতিহ্যবাহী পিঠা-পুলি।
বন্ধুদের কাছে পেয়ে ফিরে আসে স্কুলজীবনের অসংখ্য স্মৃতি। কেউ রোমাঞ্চিত হয়েছেন অতীতের গল্পে, কেউ হারিয়ে গেছেন পুরোনো দিনের স্মৃতির পাতায়।
সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুস্টান সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১২



