কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতের ফাহাহিলের তাক্কারা রেস্টুরেন্টে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন কাদেরি।


আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান গনি লোকমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মহিউদ্দিন সোহাগ।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মহসিন কাদেরি ও মাওলানা আবদি মোস্তফা কাদেরী।

মাহফিলে উপস্থিত বক্তারা তাদের মূল্যবান বক্তব্যে ঐতিহাসিক শোহাদায়ে কারবালার গুরুত্ব, তাৎপর্য ও মাহাত্ম্য গভীরভাবে তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সমবেত হন।

মাহফিল সমাপ্তির পূর্বে গাউছিয়া কমিটি, কুয়েত কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে একটি নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়; যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসানকে আহ্বায়ক এবং মাওলানা দিদারুল ইসলাম কাদেরীকে সদস্য সচিব করা হয়েছে।

পরিশেষে, সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৬