ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে রোববার (২৮ জুন) বিকালে ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগানের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাড. মহাব্বত খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৮ আগস্ট সংগঠনের ‘’ফ্যামিলি ডিনার পার্টি- ২৬‘’ আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় |
পূর্ব গঠিত ফ্যামিলি ডিনার-২৬ এর প্রস্তুতি উপকমিটিতে এড. নাসিরুজ্জামান নাজিম, অ্যাড.মইনুল ইসলাম, এ্যাড. কাউসার আহমেদ চৌধুরী, এড. আহমেদ সেলিমকে নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও গঠনতন্ত্রের খসড়া উপস্থাপনের জন্য প্রণয়ন কমিটিকে সময় একমাস বর্ধিত করা হয়। ফ্যামিলি ডিনার-২৬ এর সর্বশেষ প্রস্তুতি ও ব্যবস্থাপনার জন্য আগামী ১ আগস্ট রেস্টুরেন্টে বিকাল ৬ টায় অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বারের সাবেক এপিপি অ্যাড. আলতাফ হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র অ্যাড. আব্দুর রহিম, এড. মোহাম্মদ লালা, অ্যাড. আব্দুর রশিদ (লাল মিয়া), এড. আব্দুর রহমান চৌধুরী, এ্যাড. রাধাপদ দেব সজল (সাবেক পিপি), এড. ফারুক আহমেদ (সাবেক পিপি),এড. কাউসার আহমেদ সীমন ,. এড.নাসিরুজ্জামান নাজিম, এড.দীপক চৌধুরী, এড. মইনুল ইসলাম , এড.কাউসার আহমেদ চৌধুরী, এড. মঈনুদ্দিন ,এড. শফিউল আজম মাসুম, অ্যাড.আহমেদ সেলিম, এড. বজলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভার সমাপনী বক্তব্যে এ্যাড. মহাব্বত আলী ফ্যামিলি ডিনার-২৬ কে সফল ও সার্থক করার জন্য সবাইকে আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/পিটি



