ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকরা। সংগঠন করা হয়েছে “সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ” নামে একটি সংগঠন। যা সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের ইতিহাসে এই প্রথম।

সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আহবায়ক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ৪৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


এতে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক নাজিম উদ্দিন লস্কর’কে সভাপতি, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ময়নুল ইসলাম’কে কার্যকরি সভাপতি এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি ও সমন্বয় পরিষদের সদস্য সচিব নাজির আহমদ স্বপন’কে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারকে প্রথম সহ সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনুকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেককে সহ সভাপতি, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া আহমদকে সহ সভাপতি, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈনকে সহ সভাপতি, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের সভাপতি মতছির আলীকে সহ সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেলকে সহ সভাপতি, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেককে সহ সভাপতি, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনকে সহ সভাপতি, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদকে সহ সভাপতি, বাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)কে সহ সভাপতি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদকে সহ সভাপতি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের কায়করি সভাপতি দেলওয়ার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবুকে সহ সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শারীফ আহমদকে সহ সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটনকে সহ সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপনকে সহ সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজকে সাংগঠনিক সম্পাদক, জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাতকে সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহীদকে প্রচার সম্পাদক, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল ও জেলা ট্রাক মালিক গ্রæপের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাজ উদ্দিনকে আইন বিষয়ক সম্পাদক করা হয়। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, গোলাম হাদী ছয়ফুল, আব্দুর রহিম, আবুল হাসান চৌধুরী, মোঃ সাহেব আলী, আতিকুর রহমান, মুজিবুর রহমান, কামাল আহমদ, মোঃ মানিক মিয়া, মিফতাহুল কবির মিফতা, ইকবাল আহমদ, শানুর মিয়া, আব্দুল মালিক সেকু, জালাল আহমদ, মোঃ আব্দুল জলিল, শেখ আরিফ আহমদ, মোহাম্মদ আলী, আফতাব উদ্দিন, উবেদুজ্জামান চৌধুরী, আব্দুল ওয়াদুদ, কয়ছর আলী জালালী, বদরুল ইসলাম রিপন, আব্দুল মতিন ভিআইপি।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজির আহমদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া আহমদ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের কার্যকরি সভাপতি দেলওয়ার আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক প্রমূখ।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮