ছবি: সিলেট ভিউ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন হাজী ইরা মিয়া এন্ড সালেহা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী তাহেরা সিদ্দিকাকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার একটি পার্টি সেন্টারে ৯৭ ব্যাচের শিক্ষার্থী গ্রুপের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


সমাজসেবী মকসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং দুলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য সেলিম আহমেদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মকসুদ আহমেদ চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী তাহেরা সিদ্দিকা।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আহসান হাবিব, মৌলানা সুলাইমান আহমেদ, সাংবাদিক ফরিদ উদ্দীন, সমাজসেবী রঞ্জিত দেবনাথ, কবি মনিরুল ভুইয়া টিটু, খালেদ আহমেদ, আলমাছ উদ্দিন সাবুল, রুহুল আমিন হামজা, আলমগীর হোসেন, শ্রমিক নেতা সাইমন আহমেদ, ইমন তুষার এবং স্থানীয় সমাজকর্মীরা।

 

তাহেরা সিদ্দিকা বলেন, ‘আমি ফাউন্ডেশন থেকে যেন আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারি, সে সহযোগিতা চাই।’

 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, ‘আজ স্বল্প সময়ের মধ্যে সবাই একত্রিত হওয়ায় প্রমাণ হয়েছে, সমাজের কল্যাণমূলক কাজে সবাই অগ্রণী ভূমিকা রাখতে আগ্রহী।’

 

তিনি আরও বলেন, ‘মানুষের ভালো করা মানে নিজের ভালো করাই। সবাই ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। একা কেউ ভালো থাকা সম্ভব নয়। সমাজকে সুন্দর করতে এবং অসহায় মানুষের দুর্দশা লাঘবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ছোট পরিসরে হলেও এগিয়ে আসতে হবে।’

 

এসময় অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি তাহেরা সিদ্দিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬