ছবি: সিলেট ভিউ।

সারাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও আনন্দময় ও রোমাঞ্চকর করে তুলতে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপসের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’। 

 


দেশের অন্যান্য বিভাগের মতো সোমবার (১৩ জুলাই) বিকেলে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অনুষ্ঠিত হয় অভিনব এই খেলা। তাতে অংশ নেয় ৩২টি দল। অংশ নেওয়া প্রত্যেকেই ছিলেন শ্রমিক। 

 

এদিকে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ঢাকায় জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা লাভ করে। পাশাপাশি দলগুলোর জন্য ছিলো নানা উপহার। এর আগে সোমবার (১৩ জুলাই) সিলেটে আকিজ পাইপসের সুসজ্জিত ক্যারাভ্যান এসে পৌঁছায়। যা স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। 

 

এই ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’-এ প্রতিযোগীরা আকিজ পাইপ ব্যবহার করে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে মুখের ফুঁ দিয়ে নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বল বিপক্ষ দলের গোলপোস্টে পাঠানোর লড়াই করেন। খেলার এই মজার ও সহজ নিয়মের কারণে সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। 

 

এই বিশেষ কার্যক্রম সম্পর্কে আকিজ পাইপসের স্থানীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, ‘আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। আমরা আনন্দিত যে, সিলেটের মানুষ ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনার সাথে আমাদের এই নতুন অভিজ্ঞতাকে যেভাবে গ্রহণ করেছেন।’

 

স্থানীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আব্দুল বারী সাজন বলেন, ‘আকিজ পাইপসের এই ক্যারাভ্যান ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে চিরচেনা আবেগ, তার প্রতি সম্মান জানিয়ে দেশেরপ্রতিটি প্রান্তে উৎসবের আমেজ পৌঁছে দেওয়া। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য রয়েছে বৈচিত্র্যময় বিনোদন ও আকর্ষণীয় সব পুরস্কারের  ব্যবস্থা। বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ ও একতার প্রতীক। সেই আবেগকে উদযাপন করতেই আকিজ পাইপস দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ শাহীন/ এহিয়া-০৯