ছবি: সংগৃহিত

ওজনে কারচুপি ও নানান অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।

 


সোমবার (১৩ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯ যৌথভাবে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

 

র‌্যাব জানায়, দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মাধবপুর পৌরসভা বাজারের প্রথা ফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার ও পূজা কসমেটিকক্সের মালিক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়।

 

জনস্বার্থে র‌্যাব এবং ভোক্তা অধিকারের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে