ছবি: সংগৃহিত

হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো. গিয়াস মিয়া (২৫) কে আটক গ্রেপ্তার করা হয়েছে।

 


রবিবার রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, দুপুর সোয়া ১টার দিকে মৌরভীবাজর জেলার শ্রীমঙ্গল থানার মতিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গিয়াস মিয়া শ্রীমঙ্গলের পূর্ব লইয়ারকুল গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।

 

তিনি শ্রীমঙ্গল থানায় ২০১৬ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুুপার কে এম শগিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে