ছবি: সংগৃহিত
বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের ঘটনায় মো. শাহীন মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহীন মিয়া হবিগঞ্জ সদর থানার ইনাতাবাদ এলাকার শরিফ মিয়ার ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি।
র্যাব জানায়, গত ৩ জুন দুপুর সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদরের শ্যামলী এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




