ছবি: সংগৃহিত
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালাচ্ছিলেন তারা রউফ ও জসিম। প্রাণপণ চেষ্টার পরও সফল হতে পারেন নি। ধরা পড়তে হয়েছে। র্যাবের দাবি, তারা দু’জনই মাদক ব্যবসায়ী।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ জুড়ী থানার বটলি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে ও মো. জসিম উদ্দিন একই এলাকার নূর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ওই এলাকায় একদল লোক মাদকদ্রব্য কেনাবেঁচার জন্য জড়ো হয়েছে। তারা সেখানে অভিযান চালায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রউফ (৫৪) ও জসিমকে (৪২) আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই কুলাউড়া থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




