ছবি: সংগৃহিত
সিলেটবাসীর উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে জারিকৃত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসাবে বুধবার (১২ আগস্ট) থেকে রাত ৮টার পর সিলেট মহানগরীর সব ধরনের দোকানপাট, মার্কেট ও শপিং মল এবং মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
আর সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে হবে সন্ধ্যা ৭টার পর থেকে।
এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে হোটেল রেঁস্তোরা, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবেনা।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




