ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে লাইসেন্স করা শটগান হাতে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। পাবনার ঈশ্বরদী থানায় সোমবার (১৭ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটেছে।
সাবেক ছাত্রদল নেতার নাম জুবায়ের হোসেন বাপ্পি ওরফে 'হুপ বাপ্পী'। তিনি ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে। সোমবার (১৭ আগস্ট) মাথায় কাফনের কাপড় বেঁধে ও অস্ত্র হাতে থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।
এ সময় বাপ্পীর বিরুদ্ধে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অস্ত্র হাতে মহড়ার অভিযোগে বাপ্পীকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন বলে জানা গেছে।
পরে পুলিশ বাপ্পীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় রাখে। যদিও মধ্যরাতে বাপ্পীসহ তার সাথে থাকা ৫ জনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিবারের কাছে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।
তিনি আরও জানান, বাপ্পীর অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/ইকে--৭




