সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হল ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।
রবিবার দিবাগত রাতে নাজির বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান নূর এ আলম নেছার।
পূর্ব বিশ্বনাথ সোসাইটির সভাপতি আব্দুল মুমিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম মতিন, সিলেট ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির ডা. নিজাম উদ্দিন সুমন, উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পূর্ব বিশ্বনাথ সোসাইটির সাবেক আহবায়ক শেখ আজাদ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়ের।
বক্তব্য রাখেন সংগঠক আনছার মিয়া, কয়েছ আহমদ, রফিকুল আলম ইকবাল, পূর্ব বিশ্বনাথ সোসাইটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আমির আলী, তানিমুল ইসলাম, শাহ সাহিদুল ইসলাম সুজা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাহীন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সমাজসেবা সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আরকুম আলী, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রচার সম্পদাক মুহিব উদ্দিন সুজেদ, সদস্য শহিদুল হাসান সেলিম, আফসার আহমদ, বাপন দে, জাকারিয়া আহমদ খোকন, ময়েছুর রহমান।
অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৩




