ছবি: সংগৃহিত
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট সফরে আসছেন। ওই দিন তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ।
তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেদিন দুপুর পৌণে ১২টার দিকে তিনি সিলেট সার্কিট হাউসে সিলেটের ইসকন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর সাড়ে ১২টায় নাইওরপুলে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র কার্যক্রম ও কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাণিজ্যমন্ত্রী সিলেট সার্কিট হাউসে ‘সিলেটের কৃষি সম্প্রসারণ: বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ে উপস্থাপনা ও আলোচনা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সেদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাণিজ্যমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪




