ছবি: সংগৃহিত

সিলেটের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে টানা দু’দিন ধরে বিদ্যুৎ নেই। রোগীদের অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিদ্যুৎ উন্নন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে রাত সোয়া ১০টার দিকে যোগাযোগ করলে তিন জানান, সরবরাহ স্বাভাবিক হয়েছে।

 


তবে রাত সাড়ে ১০টার দিকে রোগীর এক স্বজন জানিয়েছেন, এইমাত্র তারা কাজ শুরু করেছেন।

 

সোমবার (২৪ আগস্ট) রাতে এসব তথ্য জানান, টিবি হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজন।

 


হাসপতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা জানিয়েছেন, গত শনিবার রাত থেকেই হাসপতাালটিতে বিদ্যুৎ নেই। চিকিৎসাধীন রোগী এবং হাসপতাল কর্তৃপক্ষ অসহনীয় যন্ত্রণায় ভুগতে শুরু করেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু দু’দিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

তবে সোমবার রাতে এক রোগীর স্বজন জেলা প্রশাসককে কল দিয়ে বিষয়টি অবগত করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে এ প্রতিবেদক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত সিলেটভিউকে জানান, ৭/৮ মিনিট আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

 

বিলম্বের কারণ সম্পর্কে তিনি না জানার কথা জানালেও রোগীরা স্বজনরা জানিয়েছেন, হাসপতাল কর্তৃপক্ষ তাদেরকে বারবার অবগত করেছেন।

 

তবে আরাফাত বলেন তিনি জানার সাথে সাথেই মেরামতের কাজ শুরু করেছেন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

 

তবে রাত সাড়ে ১০টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকার এক রোগীর স্বজন মোহাম্মদ শাহ নেওয়াজ খান সিলেটভিউকে জানিয়েছেন, তারা সবেমাত্র কাজ শুরু করেছেন।

 

মানে, তখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। প্রচণ্ড গরমে অবর্ণনীয় দূরবস্থার মধ্যে আছেন রোগীরা।

 

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে হাসপাতালটির উপ-পরিচালকের সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬