সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ মাসুক মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সাথে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক মাসুক মিয়া উপজেলা সদরস্থ মুরাদপুর গ্রামের মৃত গোলফর আলীর ছেলে।
পুলিশের প্রেস রিলিজে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ নিজ বসতঘর থেকে মাসুক মিয়াকে আটক করা হয়।
পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৪




