ছবি: সিলেট ভিউ।
দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী)-্এর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (২৪ আগস্ট) বুধবার বাদ জোহর লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মোহিত,লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম,হাফিজ নাজমুল ইসলাম, স্কুল এন্ড কলেজের শিক্ষক জিয়াউর রহমান, মতিউর রহমান, আশিকুর রহমান, রাসেল আহমদ, জামাল আহমদ, শহীদুল ইসলাম, শমসের আলী। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা খয়রুল ইসলাম।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালপাড় চৌধুরী বাড়ির কৃতিসন্তান, লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, সিলেট সংলাপ লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী) ২০১৮ সালের ২৪ আগস্ট সিলেট নগরীর শিবগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২




